অপরাধআইন - শৃঙ্খলাবাংলাদেশহামলা সংঘর্ষ

উদ্ধার হলো হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

র‍্যাব সূত্র জানায়, এ ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি জায়গা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতটি ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বাহিনী।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে হাদির চিকিৎসা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button