
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিশা জানান, আরশ খানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের মনোমালিন্যের অবসান ঘটেছে। তিনি বলেন, “আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞেস করে। বর্তমানে আমি কামারপাড়ায় শুটিং করছি, তবে আরশ কোথায় শুটিং করছে তা জানি না। তবে স্পষ্ট করে বলতে চাই, আরশের সঙ্গে আমার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, সেটার অবসান হয়ে গেছে। এখন আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।”
ভবিষ্যতে আরশ খানের সঙ্গে একই পর্দায় কাজ করার সম্ভাবনা প্রসঙ্গে তিশা বলেন, “যদি কোনো পরিচালক ভালো গল্প নিয়ে আসেন এবং আমাদের দুজনের শিডিউল মিলে যায়, তাহলে অবশ্যই আমি আরশের সঙ্গে কাজ করতে চাইব। আমার দিক থেকে আর কোনো বাধা নেই।”
বিদায়ী বছর নিয়ে মিশ্র অনুভূতির কথাও জানান এই অভিনেত্রী। ২০২৫ সাল সম্পর্কে তিনি বলেন, “২০২৫ সালটা আমার জন্য অনেকটা কোনোমতে টিকে থাকা বা সারভাইভ করার মতো ছিল।”
নতুন বছর নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিশা বলেন, “ইনশাআল্লাহ, ২০২৬ সালকে নতুনভাবে, নতুন উদ্যমে এবং পজিটিভ ও ফ্রেশ মাইন্ড নিয়ে শুরু করতে চাই। নতুন বছর যেন আমার জন্য ভালো কিছু বয়ে আনে, সেজন্য সবার কাছে দোয়া চাই।”



