এই সিরিজ দিয়ে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রংপুর রাইডার্সের ওপেনার খাজা নাফি। একই সঙ্গে বিপিএলে খেলা অলরাউন্ডার ফাহিম আশরাফও আছেন দলে। রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হিসেবে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।
ঢাকা ক্যাপিটালস থেকে উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে ছাড়তে হবে জাতীয় দলের ডাকে। সিলেট টাইটানসের ওপেনার সাইম আইয়ুবও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।
অন্যদিকে, বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকায় বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীকে এই সিরিজের দলে রাখা হয়নি। তবে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলা শাদাব খানকে দলে ফিরিয়েছে পিসিবি। কাঁধের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর জুনের পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন তিনি।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:



