খেলাধুলাক্রিকেট

মাহমুদউল্লাহকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কোচ আর্থার

বিপিএলের চলমান আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন দেশর তারকার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ গজে যেমন ব্যাট নিয়ে দারুণ ছন্দে আছেন তিনি, তেমনই মাঠের পেশাদার আচরণে দলের কোচিং স্টাফকেও মুগ্ধ করছেন এই টাইগার ক্রিকেটার। পাশাপাশি মুগ্ধ করেছেন কোচ আর্থারকেও।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তাকে নিয়ে প্রশংসা করেছেন রংপুরের প্রধান কোচ মিকি আর্থার।

মাহমুদউল্লাহকে নিয়ে আর্থার বলেন, মাহমুদউল্লাহ খুবই পেশাদার। আগে প্রতিবারই তাকে প্রতিপক্ষ দলে দেখেছি। তার মতো মানুষকে কাছ থেকে চেনা, তার সঙ্গে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা।

এসময় মাহমুদউল্লাহর মেধার প্রশংসাও করেন আর্থার। তিনি বলেন, তার প্রস্তুতি দুর্দান্ত। সে জানে কখন কী করতে হবে। আর এ কারণেই সে ফলাফল পাচ্ছে। যে ম্যাচে রিয়াদ ভালো করতে পারেনি, ওই দিন সে খুব হতাশ ছিল। কিন্তু পরের ম্যাচেই দেখলাম, কী দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

আর্থার বলেন, আমার চোখে সবচেয়ে বড় বিষয় পারফরম্যান্সের বাইরের মানুষ মাহমুদউল্লাহ। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তবে ব্যক্তি রিয়াদকে চেনে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button