অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।

এ সময় তিস্তার বিস্তৃতি, ভাঙ্গন, দুর্ভোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবগত করেন জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়াও, তিস্তা পাড়েন ভাঙ্গন কবলিত এলাকার মানুষ তুলে ধরেন তাদের দুর্ভোগের কথা। বাংলাদেশের তরফ থেকে তিস্তা মহা পরিকল্পনার ধারণাপত্র তৈরিসহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান।

চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবার প্রতিশ্রুতি দিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই বলেও জানান চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘টেকসই এই প্রকল্পের মাধ্যমে মুক্তি মিলবে এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের।’

সংশ্লিষ্ট খবর

Back to top button