বাংলাদেশঅন্যান্য

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভোগায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এ সময় রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button