বাংলাদেশনির্বাচন

ভোট দিয়ে ভোটারদের উদ্দেশ্যে যা বললেন আজহারী

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি লেখেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”

এর আগে আরেকটি পোস্টে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে মত দেন ড. আজহারী। তিনি উল্লেখ করেন, কিছু বিষয়ে তার আপত্তি থাকলেও অধিকাংশ প্রস্তাব ইতিবাচক। সার্বিক বিবেচনায় দেশের ভবিষ্যতের জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়াকেই তিনি তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত বলে মনে করেন।

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ রোধে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি কোনো কৌশলে মূল্যবোধবিরোধী আইন প্রণয়নের চেষ্টা করা হয়, তাহলে দেশের ধর্মপ্রাণ জনগণ তা প্রতিহত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button