বাংলাদেশনির্বাচন

কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি হামলার শিকার হন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রে প্রবেশের সময় বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা সৃষ্টি করেন এবং ভুয়া ও বিভ্রান্তিকর স্লোগান দিতে থাকেন। কিছু ব্যক্তি আক্রমণ চালানোর চেষ্টা করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে অভিযোগ করেছেন, “মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন। কেন্দ্রে প্রবেশের পর প্রশাসনের উপস্থিতিতেও বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।” তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্ত এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

ভোটকেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button