বাংলাদেশনির্বাচন

তারেক রহমানকে অভিনন্দন নরেন্দ্র মোদির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। এই ফলাফল বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি গভীর আস্থার প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button