বাংলাদেশনির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে বিএনপি জোট মনোনীত প্রার্থী জোনায়েদ সাকি বেসরকারিভাবে জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে বিএনপি জোট মনোনীত প্রার্থী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আজ বৃহস্পতিবার রাতে তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি ফলাফল অনুসারে, মাথাল প্রতীক নিয়ে জোনায়েদ সাকি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসীন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট।

আল আমীন শাহীন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button