বাংলাদেশনির্বাচন

নেতৃত্ব ও বিজয় নিয়ে যা বললেন আজহারী

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজয়ী ও পরাজিত—উভয় পক্ষকেই অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি লেখেন, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। যারা জয়ী হয়েছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও রইল শুভকামনা। এই ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মিজানুর রহমান আজহারী আশা প্রকাশ করেন, যাদের কাঁধে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা ইসলামি মূল্যবোধ ধারণ করে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি মনে করিয়ে দেন, নেতৃত্ব কোনো সম্মান নয়, বরং এটি একটি আমানত এবং বিজয় ও সাফল্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। কেয়ামতের দিন প্রতিটি দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিজয় যেন কারও মনে অহংকার সৃষ্টি না করে; বরং বিনয়, মানবিকতা ও ন্যায়বোধ জাগ্রত করে। রাষ্ট্র এগিয়ে যায় ঐক্যে, আর বিভাজনে পিছিয়ে পড়ে—এই বার্তা দিয়ে তিনি দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button