দ্রব্যমূল্যবাংলাদেশসরকার

সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম: ইশরাক হোসেন

ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে রমজানকে কেন্দ্র করে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সিন্ডিকেট—যাদের মধ্যে বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআইসহ বিভিন্ন গ্রুপ রয়েছে—তারা যদি মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজনে আরও বিস্তৃত পরিসরে নেওয়া হবে। কোনো রাজনৈতিক প্রভাব, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার ক্ষমতা ব্যবহার করে কেউ পার পাবে না বলেও তিনি সতর্ক করেন।

পোস্টে তিনি “সব মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা” করার কথা উল্লেখ করে বলেন, নিম্নআয়ের মানুষ যদি ন্যায্যমূল্যে খাদ্য না পায়, তাহলে দায়ীদের বিরুদ্ধেও কঠোর প্রতিক্রিয়া হবে।

তার এই বক্তব্য রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে চলমান আলোচনার মধ্যে নতুন করে বিতর্ক ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button