পড়াশোনাবাংলাদেশ

বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বেসরকারি মাদ্রাসাগুলোকে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও সুবিধা বাতিল করা হবে।

এতদিন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতার বাইরে থাকা পদগুলোতে নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সরাসরি নিয়োগ দিত।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নির্ধারিত বিধি অনুসরণ করতে হবে।

নতুন নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা দেওয়া হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button