বাংলাদেশনির্বাচন

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা

বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি থেকে এ তথ্য জানানো হয়েছে এবং আজই তফসিল ঘোষণা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে মারা যাওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন যোগ হলে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়ায় ২১২। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পায়, স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জয়ী হন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ আসনে বিজয়ী হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button