দ্রব্যমূল্যবাংলাদেশ
দাম কমল এলপি গ্যাসের

বাংলাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ১৫ টাকা কমিয়ে ১,৩৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি মঙ্গলবার এই দাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে এবং সঙ্গে জানিয়েছে, নতুন দাম এখন থেকেই কার্যকর হবে।



