পাকিস্তানের হা/ম/লা/য় ২২৮ আফগান সেনা নি/হ/ত

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর পাকিস্তান বিমান হামলা চালাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এ হামলায় আফগানিস্তানের ২২৮ সেনা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন।
মুখপাত্র আরও জানিয়েছেন, পাকিস্তানের সেনারা ৭৪টি আফগান সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং ১৮টি চৌকি দখল করেছে।
তবে আফগান তালেবান সরকার হামলার সংখ্যা নিয়ে এ ব্যাপারে একেবারেই ভিন্ন তথ্য দিয়েছে। তাদের দাবি, পাকিস্তানের হামলায় শুধুমাত্র ৮ সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার জানিয়েছেন, শুক্রবার দুপুরের পরও সীমান্ত এলাকায় ব্যাপক সংঘর্ষ অব্যাহত রয়েছে। একদিকে পাকিস্তান বিমান হামলা চালাচ্ছে, অন্যদিকে আফগান বাহিনীও প্রতিরোধে হামলা চালাচ্ছে। দুই পক্ষেই প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে।
সংঘাতের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং পাকিস্তান পক্ষ অব্যাহত পাল্টা হামলার ঘোষণা দিয়েছে।
সূত্র: আল জাজিরা



