আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

খামেনিকে হ/ত্যা/র জেরে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তা/ণ্ড/ব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনায় পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে শত শত পাকিস্তানি বিক্ষোভে অংশ নেন। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর দিয়েছে Associated Press।

পাকিস্তানের কর্মকর্তারা জানায়, খামেনিকে হত্যার ঘটনায় রোববার শত শত বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের বাইরে সমবেত হন এবং অনেকে জোর করে কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করে। ভিডিও ফুটেজে দেখা গেছে, কনস্যুলেটের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে; বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে।

আরেক ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের গেট কম্পাউন্ডের ভেতরে কয়েকজন ব্যক্তি জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, ভবনের কিছু অংশে আগুনও লাগানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছেন।

একই সময়ে, Donald Trump সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ইরান “আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি”। তিনি সতর্ক করে বলেছেন, “তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button