মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র
এবার ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হা/ম/লা

ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার ‘স্কাইলাইট’কে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্রের তথ্য অনুযায়ী, জাহাজটি মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়। হামলার সময় জাহাজটিতে ২০ জন ক্রু সদস্য ছিলেন, যাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় চারজন ক্রু আহত হয়েছেন।
হামলার ধরণ বা এর পেছনে কারা রয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। আগেই ওমানের দুকুম বন্দরে দুটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যেখানে একজন বিদেশি শ্রমিক আহত হন। ওমান উপকূলে পরপর দুটি হামলার ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: আলজাজিরা।



