যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, রিয়াদের পূর্বাংশের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন। সংবাদদাতারাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ ইসরায়েল ও সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পকে হামলার পক্ষে চাপ দিচ্ছিল। সৌদি যুবরাজ Mohammed bin Salman এ বিষয়ে কূটনৈতিক সমাধান চাইলেও গত এক মাসে গোপনে ট্রাম্পকে একাধিকবার ফোন করে হামলার পক্ষে মত দেন। একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার আহ্বান জানিয়ে আসছিলেন।

যুবরাজ সালমান মার্কিন কর্মকর্তাদের সতর্কও করেছেন যে, এখনই হামলা না চালালে ভবিষ্যতে ইরান আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তার অবস্থানকে সমর্থন করেছেন তার ভাই ও প্রতিরক্ষামন্ত্রী Khalid bin Salman।

সৌদি আরবের এই অবস্থানের পেছনে দুইটি মূল কারণ রয়েছে:
১. নিজেদের তেলের স্থাপনাগুলোর ওপর ইরানের হামলা এড়ানো।
২. রিয়াদের প্রধান আঞ্চলিক শত্রু দমন করা।

সংশ্লিষ্ট খবর

Back to top button