আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

খামেনি নি/হ/তে/র ঘটনায় ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। রোববার (১ মার্চ) ইরাকি সরকারের মুখপাত্র Bassem Al Awwad বরাতে বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বাসেম আল আওয়াদি বলেন, “গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ ও সমগ্র ইসলামী উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি।” তিনি আরও উল্লেখ করেন, মানবিক ও নৈতিক নিয়ম লঙ্ঘন করে প্রকাশ্য আগ্রাসনের মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক বিধির স্পষ্ট লঙ্ঘন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ভোরে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ৮৬ বছর বয়সি খামেনির মৃত্যু নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump জানিয়েছেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে খামেনির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এই ঘটনায় খামেনির কন্যা, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। ট্রাম্পের দাবি, খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা মার্কিন গোয়েন্দা ও উন্নত ট্র্যাকিং সিস্টেমের নজরদারি এড়াতে পারেননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button