কুয়েত বিমানবন্দরে ড্রোন হা/ম/লায় ৪ বাংলাদেশি আ/হ/ত, মিলেছে পরিচয়

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংঘটিত এ ঘটনার তথ্য রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিস্ফোরণের সময় একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লাগে এবং অপর তিনজন কাঁচের ধ্বংসাবশেষে আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের পরিচয় হলো—
১) আমিনুল ইসলাম: গ্রাম—দৌলতপুর, থানা—নবীনগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া।
২) রকিবুল ইসলাম: গ্রাম—ভুলবাড়িয়া, থানা—সাথিয়া, জেলা—পাবনা।
৩) মাসুদুর রহমান: গ্রাম—লতিফপুর, থানা—বেগমগঞ্জ, জেলা—নোয়াখালী।
৪) দুলাল মিয়া: গ্রাম—পাথালিয়া কান্দি, থানা—হোমনা, জেলা—কুমিল্লা।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহতদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।



