এশিয়াআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র
কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বি/স্ফো/র/ণ

কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটে, ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার (২ মার্চ) ডয়চে ভেলে এ তথ্য জানিয়েছে। বিস্ফোরণের সময় কুয়েতে বিমান হামলার সাইরেন বাজার চলছিল।
ঘটনার পর কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের দূতাবাস নিরাপদ স্থানে অবস্থান এবং জানালা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। তারা নিজ বাড়ির সবচেয়ে নিচ তলায় বা মাটির নিচে অবস্থান বা বাঙ্কারে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, কুয়েত সিটির কাছে মিনা আল আহমাদি কারখানায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে, এতে দুজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।



