ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নি/হ/ত: ট্রাম্প

ফেব্রুয়ারির শেষ দিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সম্ভাব্য পরবর্তী নেতাদের অধিকাংশ নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলা এতটাই নিখুঁত ছিল যে সম্ভাব্য প্রার্থীদের কেউ বেঁচে নেই। তিনি আরও জানান, “খামেনিকে হত্যার আগে আমি কাজটি শেষ করেছি। তারা দুবার চেষ্টা করেছিল, কিন্তু আমিই আগে কার্যকর হয়েছিলাম।”
এর আগে বিচার বিভাগ ২০২৪ সালে নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে ফেডারেল চার্জ গঠন করেছিল। আদালতের নথি অনুযায়ী, ইরানি কর্মকর্তারা ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার পরিকল্পনায় ফরহাদ শাকেরিকে নিয়োগ দিয়েছিল।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের নেতৃত্ব ভেনেজুয়েলার মতো হ্যান্ডলিং হতে পারে। তিনি বলেন, “ভেনেজুয়েলায় আমরা যা করেছি, সেটি নিখুঁত উদাহরণ।”
ইরানের নেতৃত্বে তিনি কাকে দেখতে চান, সে বিষয়ে ট্রাম্প তিনটি প্রার্থী বেছে রেখেছেন, তবে নাম প্রকাশ করেননি। তিনি বলেছেন, “আমি এখনই নামগুলো প্রকাশ করব না। আগে কাজটা শেষ হোক।”



