যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্রের হা/ম/লাকে সমর্থন দিচ্ছেন না বেশিরভাগ মার্কিনি

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যেই মার্কিন জনগণের বড় অংশ এই আক্রমণকে সমর্থন দিচ্ছে না। রয়টার্স/ইপসস জরিপে দেখা গেছে, প্রায় ৪৩% মার্কিনি ইরানে মার্কিন হামলার বিরোধিতা করছেন। সমর্থন দিচ্ছেন মাত্র ২৭% এবং ২৯% নীরব রয়েছেন। জরিপে অংশ নেওয়া প্রতি ১০ মার্কিনির ৯ জনও জানিয়েছেন, তারা এই হামলার বিষয়ে তেমন কিছু শুনেননি।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মার্কিন সেনা নিহতের খবর দিয়েছেন। সেন্ট্রাল কমান্ডের মতে, রোববার ৩ মার্কিন সেনা নিহত এবং আরও ৫ গুরুতর আহত হয়েছেন। মার্কিন সেনারা ইতিমধ্যেই ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধ্বংস করছে; অন্তত ৯টি জাহাজ ধ্বংস হয়েছে এবং বাকিগুলোও ধ্বংসের ধাপে রয়েছে।

ট্রাম্প জানান, এই হামলায় ইরানের ৪৮ শীর্ষ নেতা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কুয়েতে এক ঘাঁটিতে মার্কিন সেনার মৃত্যু ঘটেছে। ট্রাম্প মন্তব্য করেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ “চরমভাবে নেওয়া হবে।”

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি মাইকেল ওয়াল্টজ জাতিসংঘে বলেন, “স্বাধীনতা এমনি এমনি আসে না।”

তবে বর্তমান জরিপের ফলাফলের মাধ্যমে স্পষ্ট, জনমতের দিক থেকে এই হামলা ট্রাম্পের দেশের জনগণের মধ্যে বিস্তৃত সমর্থন পাচ্ছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button