কুয়েতে ‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বি/ধ্ব/স্ত

কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত গুলি চালিয়ে মার্কিন সামরিক বাহিনীর তিনটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে United States Central Command (সেন্টকম)।
সোমবার সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত তিন যুদ্ধবিমানের ছয়জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানি যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন বিমানগুলো কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল শনাক্তকরণের কারণে গুলিবিদ্ধ হয়। তিনটি বিমানই কুয়েতের আকাশসীমায় ভূপাতিত হয়েছে।
সেন্টকম জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে এবং প্রাপ্ত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, দেশের আকাশে যুক্তরাষ্ট্রের ‘কয়েকটি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালায়। আহত ক্রুদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।
মার্কিন সংবাদমাধ্যম CNN জানিয়েছে, বিধ্বস্ত বিমানগুলো দুই ইঞ্জিনবিশিষ্ট এফ-১৫ই মডেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি যুদ্ধবিমানকে জ্বলন্ত অবস্থায় নিচে পড়তে দেখা যায়। অন্য একটি ফুটেজে এক পাইলটকে প্যারাশুটে মাটিতে নামতে দেখা গেছে। তবে এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
খবর প্রকাশ করেছে Agence France-Presse (এএফপি) ও The Guardian।



