যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের একমাত্র হুমকি ইরান: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, ইরান প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্য ঘোষণা করেছে এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছে।

সোমবার (২ মার্চ) Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানই একমাত্র দেশ যে খোলাখুলিভাবে যুক্তরাষ্ট্রকে নিশ্চিহ্ন করার কথা বলে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয়। তার দাবি, তেহরান নতুন গোপন স্থাপনা ও ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণ করছে, যাতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি সম্ভাব্য হামলা থেকে সুরক্ষিত থাকে।

নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী, সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আর কিছু করার সুযোগ থাকত না। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করা, চাপ সৃষ্টি করা এবং হুমকি দেওয়ার কৌশল নিয়েছে—তাই দ্রুত ও দৃঢ় ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়ে।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুরু থেকেই ঘোষণা করেছিলেন যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। আলোচনা ও সতর্কবার্তার পরও ইরান অবস্থান না বদলানোয় শেষ পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তার দাবি।

নেতানিয়াহুর ভাষ্য, যুক্তরাষ্ট্র–ইসরাইল জোট এখন অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং উভয় দেশ সমন্বিতভাবে কাজ করছে, যাতে ইরান ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে না পারে।

তথ্যসূত্র: Iran International

সংশ্লিষ্ট খবর

Back to top button