যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য
‘অনন্তকাল ধরে যু/দ্ধ চালানোর’ মতো অ/স্ত্রের মজুত আমেরিকার কাছে আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের কাছে ‘অনন্তকাল’ ধরে লড়াই চালানোর পর্যাপ্ত অস্ত্র মজুদ রয়েছে। এই মন্তব্য তিনি সামাজিক মাধ্যম Truth Social-এ প্রকাশ করেছেন।
তিনি লেখেন, “আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!”
সর্বশেষ মন্তব্যে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন-কে অভিযুক্ত করেছেন ইউক্রেনকে “অনেক উচ্চমানের” মার্কিন অস্ত্র সরবরাহ করার জন্য। বাইডেন চার বছরের মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।



