যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য
রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানি হা/ম/লা/র নিন্দা জানিয়েছে সৌদি আরব

রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় বলে জানিয়েছে আল জাজিরা।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাটিকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি ও নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।



