আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ইরানের ক্ষেপণাস্ত্র হা/ম/লা

ভারত মহাসাগরে মোতায়েন থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (৪ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি কৌশলগত মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে আঘাত হানা হয়। নৌবাহিনীর তথ্যমতে, ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ার যখন একটি জ্বালানি ট্যাংকার থেকে জ্বালানি নিচ্ছিল, তখন সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে ‘কদর-৩৬০’ ও ‘তালাইয়েহ’ নামের দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইরানি পক্ষের দাবি, ক্ষেপণাস্ত্রের আঘাতে ডেস্ট্রয়ার ও সংশ্লিষ্ট ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিস্তৃত এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

তেহরান বলছে, এটি ইরান-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রইসরায়েল-এর সাম্প্রতিক পদক্ষেপের জবাব। তাদের দাবি, আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে পেন্টাগন এখন পর্যন্ত এ হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রতিক্রিয়া জানায়নি। কিছু অসমর্থিত সূত্রের দাবি, হামলার পর ঘটনাস্থলে মার্কিন নৌবাহিনীর উদ্ধার তৎপরতা দেখা গেছে, যদিও এর সত্যতা নিশ্চিত হয়নি।

সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে, ভারত মহাসাগরে সরাসরি মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে হামলার দাবি সংঘাতকে আরও বিস্তৃত ও ঝুঁকিপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে পারে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট খবর

Back to top button