আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের উদ্দেশে দেওয়া এক ভাষণে (রেকর্ড করা এবং ৩ মার্চ সম্প্রচারিত) ম্যাক্রোঁ জানান, ফ্রান্স একটি জোট গঠনের চেষ্টা করছে। এই জোটের উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে বিপজ্জনক হয়ে ওঠা সমুদ্রপথে জাহাজ চলাচল সুরক্ষিত করা।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার হুমকি এবং সংঘাতের বিস্তারজনিত কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল ঝুঁকির মধ্যে রয়েছে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button