আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত

ওআইসি ও ন্যাম সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ইরানে আগ্রাসী হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি নিন্দা জানাবে, এমন প্রত্যাশা করছে দেশটি।

বুধবার (৪ মার্চ) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ একটি মুসলিম দেশ। একই সঙ্গে এটি ওআইসি ও ন্যাম-এর সদস্য। সেই হিসেবে আমরা আশা করি, বাংলাদেশ একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button