আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হা/ম/লা, নি/হ/ত ২ ভারতীয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির কাছে ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘স্কাইলাইট’-এ হামলার ঘটনায় ক্যাপ্টেন আশীষ কুমার (বিহার) এবং ক্রু সদস্য দলীপ সিং (রাজস্থান) নিহত হয়েছেন। হামলার সময় জাহাজে মোট ২০ জন ক্রু ছিলেন—১৫ ভারতীয় ও ৫ ইরানি।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, হামলা খাসাব বন্দর থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল উত্তরে সংঘটিত হয়। জাহাজে থাকা সবাইকে উদ্ধার করা হলেও দুজনের দেহাবশেষ পুড়ে যায়। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে, এবং দলীপ সিং জাহাজের সামনের অংশে উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button