যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

মার্কিন ঘাঁটি রক্ষায় জর্ডানে ড্রোন বিশেষজ্ঞ পাঠাল ইউক্রেন

জর্ডান-এ অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ড্রোন হামলা থেকে রক্ষা করতে ড্রোন ইন্টারসেপ্টর এবং বিশেষজ্ঞ দলের সহায়তা পাঠিয়েছে ইউক্রেন।

সোমবার (৯ মার্চ) নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সরাসরি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় কিয়েভ, যা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আকাশপথের হুমকি মোকাবিলায় কার্যকর হবে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, গত ৫ মার্চ ওয়াশিংটনের পক্ষ থেকে এই সহায়তার অনুরোধ আসে এবং মাত্র একদিন পর, ৬ মার্চ, ইউক্রেনীয় বিশেষজ্ঞরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আশা করা হচ্ছে, তারা খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে।

ইউক্রেন গত কয়েক বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানি শাহেদ ড্রোনসহ বিভিন্ন ড্রোন মোকাবিলায় অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা এখন মিত্র দেশগুলোর প্রতিরক্ষায় কাজে লাগানো হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্র সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কিয়েভ ও ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সূত্র: রয়টার্স.

সংশ্লিষ্ট খবর

Back to top button