আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ায় মোজতবা খামেনিকে এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পুতিন।

অভিনন্দন বার্তায় পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে মোজতবা খামেনি তার বাবা আলি খামেনি-এর শুরু করা কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো। একই সঙ্গে ইরানের প্রতি অটল সমর্থন এবং ইরানি জনগণের সঙ্গে সংহতি বজায় রাখার কথাও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button