মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকএশিয়া

‘যুদ্ধ চলতে থাকলে বিশ্ব তেলবাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে’

বিশ্বের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরবের আরামকো–এর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের সতর্ক করে বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ বৈশ্বিক তেলবাজারের জন্য মারাত্মক সংকট তৈরি করতে পারে।

মঙ্গলবার (১০ মার্চ) এক আয়সংক্রান্ত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আমিন নাসের জানান, এই সংঘাত শুধু জাহাজ চলাচলেই প্রভাব ফেলছে না, বরং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের গুরুতর চেইন রিঅ্যাকশন তৈরি হচ্ছে। তার মতে, পরিস্থিতি ইতোমধ্যে একটি বড় ধরনের ডমিনো প্রভাব সৃষ্টি করেছে, যার প্রভাব বিমান পরিবহন, কৃষি ও অটোমোবাইল শিল্পসহ বিভিন্ন খাতে পড়ছে।

তিনি বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব তেলবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে। তার ভাষায়, উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস খাতের জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সংকট।

আমিন নাসের আরও বলেন, বিশ্বের অতিরিক্ত তেল উৎপাদন সক্ষমতার বড় অংশই এই অঞ্চলে অবস্থিত। তাই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button