ইরানে হা/ম/লা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ই/স/রা/ই/ল ও যুক্তরাষ্ট্র: কিম

উত্তর কোরিয়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র সমালোচনা করেছে। দেশটি বলেছে, তেহরানের ওপর চালানো এই আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এটি সম্পূর্ণ অবৈধ। একই সঙ্গে তারা দাবি করেছে, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইরানের ওপর চালানো হামলার তারা কড়া নিন্দা জানায়। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এসব পদক্ষেপ আঞ্চলিক শান্তি নষ্ট করছে এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও হুমকি তৈরি করছে।
এছাড়া অন্য কোনো দেশের সরকারকে চাপ দেওয়া বা হামলার মাধ্যমে হেনস্তা করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছে পিয়ংইয়ং।
একইসঙ্গে উত্তর কোরিয়া জানিয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস যে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে, সেই সিদ্ধান্তকে তারা সম্মান করে। তাদের মতে, এই নির্বাচন ইরানি জনগণের ইচ্ছার প্রতিফলন।
সূত্র: সিএনএন



