
দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল আজ মাঠে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি দেখতে মাঠে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট দল দীর্ঘদিন মাঠে নামেনি; আজই প্রথম মাঠে নামল তারা।
দেশের মাটিতে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে জাইমা রহমান মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম-এ উপস্থিত হন। তাকে বরণ করতে সেখানে হাজির ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ম্যাচে বাংলাদেশ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।



