বিনোদনঢালিউড

বহুল প্রতীক্ষিত ‘প্রিন্স’-এর টিজার আসছে

বাংলা সিনেমাপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা প্রিন্স–এর টিজার প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায় সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, টিজারটি প্রকাশ হবে ক্রিয়েটিভ ল্যান্ড-এর ইউটিউব চ্যানেলে।

ছবিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশের পর দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। টিজারের মাধ্যমে ছবির গল্পের কিছু আভাস, অ্যাকশন দৃশ্য এবং ভিজ্যুয়াল স্টাইলের ঝলক দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিরিন সুলতানার প্রযোজনায় নির্মিত এ ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজসহ আরও অনেকে।

ঈদকে সামনে রেখে মুক্তির পরিকল্পনা থাকা এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন থেকেই বেশ উঁচুতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button