আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়ামধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে ভারতের পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ভারতের দুটি তেলবাহী জাহাজ ‘পুষ্পক’ এবং ‘পরিমল’ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইসরাইল-সংক্রান্ত জাহাজগুলো এখনও বিভিন্ন সীমাবদ্ধতার মুখোমুখি রয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করাই ছিল আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-র সঙ্গে ফোনে আলোচনা করেন।

ইরান সংঘাত শুরু হওয়ার পর এটি দুই নেতার মধ্যে তৃতীয়বারের মতো আলোচনায় মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।

এদিকে, বাংলাদেশের সরকারের অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ হরমুজ প্রণালী দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌ করিডরকে ঝুঁকির মুখে ফেলেছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button