আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইরানকে স্যাটেলাইট তথ্য ও ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়া ইরানকে শক্তিশালী করতে স্যাটেলাইট চিত্র ও উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানকে সহায়তা দিতে রাশিয়া শুধু উপগ্রহ চিত্রই দিচ্ছে না, বরং তাদের ড্রোন প্রযুক্তির আধুনিকায়নেও সহযোগিতা করছে। বিশেষ করে ‘শাহেদ’ ড্রোনের উন্নত সংস্করণ তৈরিতে যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন এবং লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতা বাড়াতে বিভিন্ন সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।

এছাড়া ইউক্রেন যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোন ব্যবহারের কৌশলগত দিকনির্দেশনাও দিচ্ছে মস্কো। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের অবস্থান সংক্রান্ত কিছু গোয়েন্দা তথ্যও ইরানের সঙ্গে ভাগ করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সহায়তা অনেকটা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর দেওয়া গোয়েন্দা সহায়তার মতো। তাদের ধারণা, এই সহযোগিতার ফলে ইরান সাম্প্রতিক সময়ে অঞ্চলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আরও কার্যকরভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে।

তবে এ বিষয়ে এখনো রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button