এবার ৪ মার্কিন গুপ্তচরকে গ্রে/প্তা/র করল ইরান

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র-এর হয়ে কাজ করার অভিযোগে চারজন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে কয়েক ডজন ‘রাজতন্ত্রপন্থী সেল’ ভেঙে দেওয়া হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সি-এর খবরে বলা হয়, বুধবার (১৮ মার্চ) রাতে পরিচালিত অভিযানে ২৬টি প্রদেশ থেকে মোট ১১১ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রও জব্দ করা হয়।
মন্ত্রণালয় আরও জানায়, হামাদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে গ্রেপ্তার চারজনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশের নিরাপত্তা বাহিনীর অবস্থান, সরঞ্জাম ও মোতায়েন সংক্রান্ত তথ্য শত্রুপক্ষের কাছে সরবরাহ করছিল।
এই ঘটনায় এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।



