আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ইরানের হা/ম/লা

ওমান উপকূলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তারা জানায়, ওমানের সালালাহ বন্দর থেকে বেশ দূরে থাকা একটি মার্কিন লজিস্টিক জাহাজকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইরানের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, আগ্রাসী মার্কিন সেনাবাহিনীকে সহায়তাকারী জাহাজটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। একইসঙ্গে তারা দাবি করে, এ হামলায় ওমানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়নি এবং দেশটির প্রতি তারা সম্মান বজায় রেখেছে।

অন্যদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিন্ন দিকও সামনে এসেছে। বিভিন্ন ক্ষেপণাস্ত্রে “ধন্যবাদ ভারতের জনগণ” লেখা থাকার ছবি প্রকাশ করা হয়েছে। এসব ছবি মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট এবং রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রদর্শন করা হয়।

শুধু ভারতই নয়, জার্মানি, স্পেন এবং পাকিস্তানের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বার্তা লেখা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়।

ইরানের দাবি অনুযায়ী, শনিবার সকালে তারা ৮৩তম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে আশদোদ শহরের জ্বালানি ডিপো, মোদিন শহরের সামরিক স্থাপনা এবং ইসরায়েলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক তথ্যকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button