যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

ইরানের হা/ম/লা/য় ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নি/হ/তে/র আশঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ড্রোন-বিধ্বংসী ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবার (২৮ মার্চ) ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের সামরিক কর্তৃপক্ষ। তাদের দাবি, হামলায় ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র জানান, হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ অবস্থান করছিলেন। হামলার পর তাদের ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হওয়া না গেলেও আশঙ্কা করা হচ্ছে, তারা নিহত হয়েছেন। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য অস্বীকার করেছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে। সেই ধারাবাহিকতায় দুবাই ও আবুধাবিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এই হামলায় দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীর গোপন স্থাপনা এবং তাদের সহযোগিতায় থাকা ইউক্রেনের ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপো লক্ষ্যবস্তু ছিল।

উল্লেখযোগ্যভাবে, একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুবাই সফর করেন এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ঘোষণা দেন। এর কিছুক্ষণের মধ্যেই ইরানের পক্ষ থেকে এই হামলার তথ্য প্রকাশ করা হয়, যা ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button