আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানে অপমানজনক পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্র–ই/স/রা/য়ে/লে/র: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চূড়ান্ত অপমানজনক পরাজয় বরণ করেছে। বুধবার এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর একতরফা আগ্রাসী ও উসকানিমূলক হামলার পর আজ তাদের ‘চূড়ান্ত অপমানজনক পরাজয়’ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শুরু থেকেই এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হতো, কারণ এতে কোনো সামরিক সমাধান নেই এবং অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান অবিলম্বে শুরু করা জরুরি, যা আলোচনার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে হতে হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান বিবেচনায় নিতে হবে।

এর আগে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করেছে, যা রাশিয়ার জন্য নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি করছে। তেল, গ্যাস, গম, সার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানিতে দেশটির সক্ষমতা এই পরিস্থিতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব থেকে অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত রাখা রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button