আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

ইরানে হামলা মানেই তুরস্কে হামলা: এরদোগান

রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, লেবানন বা ইরানের ওপর যেকোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অঞ্চলটি ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, নইলে এর জন্য কঠিন মূল্য দিতে হবে।

এরদোগান আরও জানান, প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে পারে তুরস্ক। তিনি উল্লেখ করেন, অতীতে কারাবাখ ও লিবিয়ায় যেভাবে তুরস্ক হস্তক্ষেপ করেছে, প্রয়োজন হলে একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে এরদোগান অভিযোগ করেন, তিনি সহিংসতা উসকে দিচ্ছেন এবং নিরীহ মানুষের প্রাণহানির জন্য দায়ী। তার মতে, যুদ্ধবিরতির সময়েও লেবাননে হামলা চালিয়ে বহু নিরস্ত্র মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি রক্ষা করতে হলে সংঘাত নয়, সংলাপের পথই বেছে নিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button