আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

৬ গুরুত্বপূর্ণ বিমানবন্দর চালু করল ইরান

ইরানের সাময়িকভাবে আরোপিত আকাশসীমা ও বিমান চলাচল সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পর দেশটির ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে।

অ্যাসোসিয়েশন অব ইরানিয়ান এয়ারলাইনসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কারিগরি ও নিরাপত্তা যাচাই–বাছাই শেষে বিমানবন্দরগুলো এখন ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত।

এর মধ্যে রাজধানী তেহরানের প্রধান দুই বিমানবন্দর—ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আবারও চালু হয়েছে। পাশাপাশি মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান বিমানবন্দরেও কার্যক্রম শুরু হয়েছে।

মূলত পূর্বাঞ্চলীয় আকাশপথ আংশিকভাবে উন্মুক্ত করার পরপরই এই বিমানবন্দরগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত আসে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হচ্ছে। ফলে গত কয়েকদিনে স্থগিত থাকা যাত্রীদের ভ্রমণ আবারও শুরু হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

অধিকর্তারা আরও জানান, বিমান সংস্থাগুলো ইতোমধ্যে তাদের নিয়মিত সময়সূচি অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: আলজাজিরা

সংশ্লিষ্ট খবর

Back to top button