শিক্ষাঅন্যান্যবাংলাদেশরাজনীতি

লীগের সেই কুৎসিত রাজনৈতিক বয়ান আবারও ফিরে এসেছে: মোনামী

বাংলা টিভি ডেস্ক: ডাকসু নেতা এবি জুবায়ের এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সহিংসতার তীব্র সমালোচনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

পোস্টে তিনি লিখেছেন, রাজনৈতিক অঙ্গনে একসময় লীগের ব্যবহৃত সেই পুরোনো ও কুৎসিত বয়ান আবারও ফিরে আসছে। তিনি মনে করেন, এই ধরনের ন্যারেটিভ তৈরির মাধ্যমে ছাত্ররাজনীতিকে নতুন করে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

সহিংসতার এই ঘটনাকে সমাজের গভীর অবক্ষয়ের চিত্র হিসেবে অভিহিত করে তিনি লেখেন, সেই একই ভয়ংকর ছায়া যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে।

ডাকসু নেতাদের ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক এই সহিংসতাকে তিনি এই অবক্ষয়ের একটি মর্মান্তিক প্রমাণ বলে মন্তব্য করেন। ক্যাম্পাসের পরিবেশ ও ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নিয়ে একজন শিক্ষক হিসেবে তার এই প্রতিক্রিয়া জনমনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button