রাজনীতিঅন্যান্যজামায়াত

‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হতে পারেন।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তার বক্তব্যে তিনি দাবি করেন, শেখ হাসিনা নিজেই পদত্যাগ না করার কথা বলেছেন এবং রাষ্ট্রপতির কাছেও কোনো পদত্যাগপত্র জমা পড়েনি বলে উল্লেখ করা হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন—যদি পদত্যাগ না হয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী তিনি এখনও প্রধানমন্ত্রী কি না।

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃত।

বক্তব্যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে বলেন, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি রাজনৈতিক কাঠামো তৈরি করা হয়েছিল, যা বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে ৭২-এর সংবিধানের সামঞ্জস্য নেই।

বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন, এই সরকারের ভিত্তি সংবিধান নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের ফলাফল।

সংশ্লিষ্ট খবর

Back to top button