রাজনীতিঅন্যান্যবিএনপি

‘যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন’

বাংলা টিভি ডেস্ক: ৫ আগস্টের পর দলীয় অভ্যন্তরীণ সংকট ও শীর্ষ নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন সাবেক বিএনপি নেতা ইসহাক সরকার।

সম্প্রতি এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ওই সময়ের পর দলীয় কিছু সদস্য ও অনুপ্রবেশকারীদের কারণে তার এবং তার পরিবারের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাকে হেনস্তার শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তিনি।

ইসহাক সরকার বলেন, এসব ঘটনার বিচার চেয়ে তিনি বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেও সফল হননি। এমনকি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক নেতার কাছে অভিযোগ জানাতে গেলে তিনি কুরুচিপূর্ণ আচরণের শিকার হন বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, ওই নেতা তার কোনো কথাই শুনতে চাননি। বরং অবজ্ঞা ও তীর্যক মন্তব্য করেন, যা তাকে গভীরভাবে মর্মাহত করে। অতীতে আন্দোলন-সংগ্রামে সেই নেতার উৎসাহে সক্রিয় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন আচরণ তার জন্য অপ্রত্যাশিত ছিল।

এছাড়া ৫ আগস্টের পর তার ওপর দুবার হামলার ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি, তবে দল থেকে কোনো প্রতিকার পাননি। দীর্ঘদিনের ক্ষোভ ও বিচার না পাওয়ার হতাশা থেকেই তিনি জাতীয় নাগরিক পার্টি-তে যোগ দিয়েছেন বলে জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button