রাজধানীঅন্যান্যঅপরাধবাংলাদেশ

রাজধানীতে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর গুলশান বারিধারা ইউনাইটেড হাসপাতাল থেকে এক ভারতীয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় ওই নাগরিকের নাম শামিম সলিম কাসিম বয়স ৬৭।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বারিধারা কন্টিনেন্টাল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম জানান, শামিম সলিম কাসিম গুলশান বারিধারা পার্ক রোডের বরাক পার্ক ভ্যালিতে থাকতেন। মঙ্গলবার সকালে বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তার ছেলে সুহাইল সলিম কাশিম তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সুরতহাল তৈরির সময় মৃতদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত শামিম সলিম কাসিম ভারতীয় (কাশ্মির) নগরিক। তার বাবার নাম আমিন বাচুয়ালি।

সংশ্লিষ্ট খবর

Back to top button